ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে করোনা শনাক্ত ২ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের উদ্বেগজনক পরিস্থিতিতে দেশে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দিনে দিনে বাড়ছেই শনাক্তের সংখ্যা। সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। আর এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্তের হার বেড়েছে প্রায় ২ শতাংশ।


অধিদপ্তর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া দুই হাজার ২৩১ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ১০৫ জন।


অধিদপ্তরের তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন।


গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার আট দশমিক ৫৩ শতাংশ। যা রবিবার ( ৯ জানুয়ারি) ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। শনিবার ছিল ( ৮ জানুয়ারি) ছিল পাঁচ দশমিক ৭৯ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑